ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
বাজার মনিটরিং

খাদ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৮, ২৮ জানুয়ারি ২০২৪
খাদ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
ফাইল ফটো

চলমান বাজার মনিটরিং ও অবৈধ মজুতবিরোধী অভিযান পরিচালনার জন্য খাদ্য অধিদফতরের সব কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করেছে খাদ্য অধিদফতর। মাঠ পর্যায়ের সব কর্মকর্তা ও কর্মচারীকে প্রতিদিন নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার খাদ্য অধিদফতরের প্রশাসন বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে ধান, চাল, আটা ও ময়দার বাজারমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে খাদ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে সাপ্তাহিক ও সরকারির ছুটির দিনসহ প্রতিদিন বাজার মনিটরিং ও অবৈধ মজুতবিরোধী অভিযান চলমান রয়েছে।

Advertisement

এ পরিস্থিতিতে চলমান বাজার মনিটরিং ও অবৈধ মজুতবিরোধী অভিযান পরিচালনার জন্য খাদ্য অধিদফতরের মাঠ পর্যায়ের সব কর্মকর্তা ও কর্মচারীকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ প্রতিদিন নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্বান্ত বহাল থাকবে বলেও জানিয়েছে খাদ্য অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!