ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৩, ২৯ নভেম্বর ২০২৩
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ
ফাইল ফটো

সাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট আকার ধারণ করেছে। বর্তমানে এটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হতে পারে।

বুধবার সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে মঙ্গলবার রাতে আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Advertisement

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। আর ওইদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!