রোববার জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান।
বৈঠকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ২০২৪ সালে বিনামূল্যে পুস্তক প্রণয়ন কার্যক্রম অগ্রগতি বিষয়ে আলোচনা হয়। এতে জানানো হয়, শিক্ষার্থীদের মাঝে যথাসময়ে বই প্রদানের লক্ষ্যে নির্দিষ্ট সময়ে বই উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে।
.png)
বৈঠকে কমিটির সদস্য আলী আজম, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম ও কাজী মনিরুল ইসলাম অংশ নেন। এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।