ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিব-তামিম দ্বন্দ্ব, দেড়ঘণ্টা বৈঠক শেষে বিসিবি ছাড়লেন মাশরাফী

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪১, ২৬ সেপ্টেম্বর ২০২৩
সাকিব-তামিম দ্বন্দ্ব, দেড়ঘণ্টা বৈঠক শেষে বিসিবি ছাড়লেন মাশরাফী
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের বাকি আর মাত্র ১০ দিন। টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। এখনো বিশ্বকাপ দল ঘোষণা করেনি বাংলাদেশ। জানা গিয়েছে, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের মাঝেই বিশ্বকাপের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিকে বর্তমানে বাংলাদেশের ক্রিকেট পাড়ায় যে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা সেটি হলো সাকিব-তামিম দ্বন্দ্ব। বিশ্বকাপের আগেই সাকিব-তামিমের দ্বন্দ্ব ভোগাচ্ছে বিসিবিকে। তাদের দ্বন্দ্বের কারণে বেশ চিন্তায় রয়েছে বিসিবি। যার কারণে তাদের দ্বন্দ্ব মেটাতে মিরপুরে হাজির হয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। আজ (মঙ্গলবার) দুপুর ২টা নাগাদ বিসিবিতে প্রবেশ করার দেড়ঘণ্টা পর বেরিয়ে গেছেন  ‘নড়াইল এক্সপ্রেস’।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা অবশ্য জানা যায়নি। তবে সাকিব তামিম ইস্যুতেই যে মাশরাফী এসেছেন এটা বলা-ই যায়। রুদ্ধদ্বার সেই বৈঠক শেষে দুপুর সাড়ে ৩টায় বিসিবি ভবন ছেড়ে যান তিনি । 

Advertisement

মাশরাফী বিসিবি ত্যাগ করলেও এখনও সেখানে রয়েছেন পাপন। জানা গেছে, আজই ঘোষণা হবে বিশ্বকাপ দল। তার আগে নির্বাচক ও বোর্ড পরিচালকদের সঙ্গে শেষ সময়ের আলোচনা করবেন পাপন।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!