শনিবার রাজধানীর পিটিআই মিলনায়তনে ‘মীনা দিবসের’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত মানবিক মূল্যবোধসম্পন্ন এবং প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সমস্যা সমাধানে প্রস্তুত আগামী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
.png)
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শেলডন ইয়েট।
মীনা দিবস উদযাপন উপলক্ষে মেলা, শিশুতোষ মঞ্চ নাটিকা, যাদু প্রদর্শনী, পাপেট শো ও মাপেট শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ বছর মীনা দিবসের প্রতিপাদ্য (থিম) 'স্মার্ট শিশু স্মার্ট বাংলাদেশ' ও প্রতিপাদ্য (স্লোগান) 'স্মার্ট বিদ্যালয় আর স্মার্ট শিক্ষা / সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দীক্ষা'।
প্রসঙ্গত, প্রতিবছর ২৪ সেপ্টেম্বর মীনা দিবস পালন করা হয়। কিন্তু এ বছর ঐ দিন রবিবার হওয়ায় পাঠদান কার্যক্রম ব্যাহত না করতে ২৩ সেপ্টেম্বর শনিবার মীনা দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।