ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

‘আরসার’ শীর্ষ সন্ত্রাসী নূর মোহাম্মদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:০৪, ২২ জুলাই ২০২৩
‘আরসার’ শীর্ষ সন্ত্রাসী নূর মোহাম্মদ গ্রেফতার
ফাইল ফটো

টেকনাফের শামলাপুর এলাকা থেকে সন্ত্রাসী সংগঠন ‘আরসা’র শীর্ষ সন্ত্রাসী ও কুতুপালং বাস্ত্যুচ্যুত মিয়ানমার শরণার্থী ক্যাম্প এলাকার সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ত্রাসী সংগঠন ‘আরসা’র শীর্ষ সন্ত্রাসী ও কুতুপালং বাস্ত্যুচ্যুত মিয়ানমার শরণার্থী ক্যাম্প এলাকার সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে টেকনাফের শামলাপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

Advertisement

সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান আরো বলেন, এছাড়া নূর মোহাম্মদের দেওয়া তথ্যের ভিত্তিতে ‘আরসা’ সন্ত্রাসীদের গ্রেফতারে শামলাপুর-বাহারছড়ার গহীন পাহাড়ি এলাকায় র‍্যাবের অভিযান চলমান।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আরসা
লিংক সফলভাবে কপি হয়েছে!