[ দেশজুড়ে ]
উখিয়ায় ৪ আরসা সদস্য গ্রেফতার
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক শামসুল আলম খান।
এর আগে, সোমবার রাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আনোয়ার শাহ, একরাম, মো. শাহেদ এবং সাব্বির আহম্মেদ।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক শামসুল আলম খান জানান, সোমবার রাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩ এলাকায় যৌথ অভিযান চালায় র্যাব। এ সময় আরসার চার সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!