সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ের উপ-সচিব তৌফিক ইমামের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে ৩০টি একক যাত্রার সম্পূর্ণ ভাড়া ১৫০০ টাকা নির্ধারণ করে আসনবিহীন মাসিক টিকিট ইস্যু করার জন্য অনুমোদন দেয়া হলো। ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে দিনে দুবার চলাচল করা যাবে এ টিকিটের মাধ্যমে।
বাংলাদেশ রেলওয়ের কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার গণমাধ্যমকে জানান, মাসিক এই টিকিট যাত্রীরা কমলাপুর ও জয়দেবপুর থেকে কাটতে পারবেন।
রেলওয়ের মাসিক টিকিট বিক্রির চালু হওয়ায় উচ্ছ্বসিত যাত্রীরাও। চৌধুরী তোফিক সাদিক নামে এক যাত্রী গত ৫ জুন কাটা মাসিক টিকিটের একটি ছবি ফেসবুকে শেয়ার করেন। অনেকে এটাকে ইতিবাচক হিসেবে মন্তব্য করেছেন।
ফজলুল হক নামে একজন মন্তব্য করেছেন, জয়দেবপুর থেকে ঢাকা অনেকদিন যাবত এ টিকিট চলমান। মাঝেমধ্যে কিছু অতি উৎসাহী কর্মকর্তা এটি বন্ধ করে দেন। আবার মানুষের প্রয়োজনে মানুষ আবার চালু করেন। আমার মতে কিছু জায়গার জন্য এরকম টিকেট চালু রাখা উচিত।
.png)