ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৈয়দপুরে রেলওয়ের কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
সৈয়দপুরে রেলওয়ের কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে শহরের মুন্সিপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৬ টি ইউনিটের দেড় ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশীদ আলম।

তিনি বলেন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের তিনটি ইউনিট, ইপিজেডের দুটি ইউনিটি ও তারাগঞ্জের দুটি ইউনিটি আগুন নিয়ন্ত্রণে কাজ শেষ করেন। প্রাথমিকভাবে জানা গেছে ৬টি পরিবারের  ১৬ ঘর ও তার সঙ্গে দুটি গোডাউন আগুন ধরে পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১৬ থেকে ১৮ লাখ টাকা।

Advertisement

তিনি আরো বলেন, উৎসুক জনতার জন্য কাজে কিছুটা সমস্যা হয়েছে। তবে স্থানীয়রা নিজেদের উদ্যোগে আগুন নেভাতে সাহায্য করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!