ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেলওয়ের তার চুরির অভিযোগে গ্রেফতার তিন 

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:৪১, ৮ মে ২০২৩
রেলওয়ের তার চুরির অভিযোগে গ্রেফতার তিন 
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের পার্বতীপুরে রেল স্টেশনের তার চুরির অপরাধে তিনজনকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। 

রোববার রাত আড়াইটার দিকে স্টেশনের দক্ষিণ পাশের ইয়ার্ড থেকে তামার তার চুরির সময় মমিনুর ইসলাম ও রুবেল নামে দুই চোরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চান মিয়া নামে আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে চুরি যাওয়া ৭০ ফিট তামার তার ও চুরির কাজে ব্যবহৃত একটি কাটিং প্লাসসহ ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্য মতে চোরাই মালামাল কেনার অপরাধে চান মিয়া নামে আরেক ভাঙাড়ি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। 

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন পৌর শহরের সাহেবপাড়া মহল্লার আব্দুস সালামের ছেলে রুবেল, পশ্চিম মিশন রোড এলাকার মৃত একরামুল হকের ছেলে  মমিনুর ইসলাম ও নতুন বাজার রিফুজি মার্কেট এলাকার সাগু মিয়ার ছেলে ও ভাঙারি ব্যবসায়ী চান মিয়া। 

রেলওয়ে নিরাপত্তা বাহিনী পার্বতীপুর সার্কেলের ইনচার্জ আহসান হাবিব জানান, গ্রেফতারকৃত দুই চোর রোববার রাত ৯টার দিকে ইয়ার্ডের তিন নম্বর বিটের পশ্চিম পাশ থেকে তামার তারের কিছু অংশ চুরি করে ভাঙাড়ি ব্যবসায়ী চান মিয়ার কাছে বিক্রি করে। পরে রাত আড়াইটার দিকে আবারো একই স্থানে চুরি করতে আসলে আমরা তাদের গ্রেফতার করতে সক্ষম হই। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!