বৃহস্পতিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
আতিয়া সুলতানা জানান, সারাদেশে চার্জার ফ্যানের মূল্যবৃদ্ধির বিষয়ে আজ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের তিনটি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করবে। অনেক অসাধু ব্যবসায়ী চার্জার ফ্যানের দাম বাড়িয়েছেন। তা নিয়ন্ত্রণে আনতেই এই অভিযান।
.png)
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা যায়, বায়তুল মোকাররম এলাকায় অভিযানে নামবে ঢাকা বিভাগীয় কার্যালয়ের মাগফুর রহমান (সহকারী পরিচালক) ও প্রধান কার্যালয়ের উপপরিচালক (অভিযোগ উপবিভাগ) মাসুম আরেফিন।
স্টেডিয়াম মার্কেট এলাকায় অভিযানে থাকবেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের (সহকারী পরিচালক) রোজিনা সুলতানা ও সহকারী পরিচালক (অভিযোগ শাখা) মুহাম্মদ হাসানুজ্জামান।
এছাড়াও নবাবপুর মার্কেট এলাকায় অভিযানে থাকবেন সহকারী পরিচালক (তদন্ত) মো. আসিফ আল আজাদ ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।