ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু আক্রান্ত আরো ১১২ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৩, ১ জুন ২০২৩
ডেঙ্গু আক্রান্ত আরো ১১২ জন হাসপাতালে
ফাইল ফটো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। একই সঙ্গে ১১২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৯৯ জন ঢাকার এবং ১৩ ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

Advertisement

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১৩৪ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৭৮৫ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলনে ৬২ হাজার ৩৮২ জন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!