বুধবার রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দির সংলগ্ন সংঘনায়ক শুদ্ধানন্দ সড়কের নামফলক উন্মোচন, সড়ক উদ্বোধন এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে গণ-লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মেয়র তাপস বলেন, বর্ষা মৌসুমকে মাথায় নিয়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আমরা সচেতনতামূলক গণ-লিফলেট বিতরণ শুরু করেছি। আমরা ঘরে ঘরে এই লিফলেট বিতরণ করতে চাই। এর মাধ্যমে ডেঙ্গুকে সামাজিকভাবে প্রতিরোধ করতে চাই। কারণ শুধু কীটনাশক প্রয়োগ করে এডিস মশার বিস্তার রোধ সম্ভব না।
.png)
তিনি বলেন, আপনারা বাসাবাড়ি, স্থাপনার অভ্যন্তরে যে পানি জমে প্রতিদিন সেই পানি ফেলে দেবেন। কোথাও যদি আমরা পানি জমতে না দেই তাহলে এডিস মশার বিস্তার রোধ করতে পারবো।
ডিএসসিসি মেয়র বলেন, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে দুটি সিটি কর্পোরেশনেরই কীটনাশক কমিটি রয়েছে। কমিটিতে বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞরা রয়েছেন। বিশেষজ্ঞদের মতামত ও সুপারিশের ভিত্তিতে আমরা পুরো বছরের কীটনাশক আমদানি ও মজুত করেছি। এছাড়া ২০২০ সালের পর থেকে আমাদের কীটনাশকের মান নিয়ে কোনো প্রশ্ন নেই।