রোববার সকালে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
তিনি বলেন, রোহিঙ্গা শিবিরে পানি সরবরাহের ব্যবস্থা অপ্রতুল। ফলে তারা বিভিন্ন গর্ত থেকে পানি সংগ্রহ করে। অনেক সময় পানি খোলা পাত্রে রেখে দেয়।
.png)
তিনি বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় যেখানে ঘনবসতি বেশি সেখানে মশার উপদ্রব বেশি। তবে নির্দিষ্ট করে কোন এলাকায় সবচেয়ে বেশি, সেটি এ মুহূর্তে বলা কঠিন। রোগীদের তথ্য যাচাই করার পর বলা যাবে।
ডা. নাজমুল ইসলাম আরো বলেন, আমরা পুরো ঢাকা শহরকেই বিবেচনায় নিচ্ছি। আমাদের কাজ রোগী ব্যবস্থাপনা। ডেঙ্গু কোথায় বেশি ও সে অনুযায়ী ব্যবস্থা নেয়ার দায়িত্ব স্থানীয় সরকারের।