সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় যে সামিন ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে এখন টিম হোটেলে বিশ্রামে আছেন তিনি। জ্বর কমলেও শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে তার।
সামিনের শারীরিক অবস্থা জানতে যোগাযোগ করা হলে বাংলাদেশ জুনিয়র হকি দলের টিম লিডার মাহাবুবুল এহছান রানা বলেন, ‘সামিন আগের চেয়ে ভালো আছে। হোটেলে বিশ্রাম নিচ্ছে। জ্বর কমেছে। প্লাটিলেট ১ লাখের ওপরে আছে। আশা করছি সে দ্রুত সেরে উঠবে।’
.png)
সামিন ছিলেন একাদশের মূল খেলোয়াড়দের একজন। ওমানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচেও খেলেছেন। তবে পুরো ফিট ছিলেন না। জ্বর গায়ে নিয়েই খেলেছেন। প্রথম কোয়ার্টারে কোচ মামুন উর রশিদ তাকে মাঠে নামাননি। দ্বিতীয় কোয়ার্টার থেকে খেলেছিলেন।
সামিন দলে না থাকাতে সমস্যা হবে কিনা এমন প্রশ্নের জবাবে রানা বলেন, ‘সামিন আমাদের একাদশের খেলোয়াড়। তাকে নিয়ে কোচের অবশ্যই আলাদা পরিকল্পনা ছিল। তবে চিন্তার কারণ নেই।’
তিনি আরো বলেন, ‘আমাদের হাতে বিকল্প খেলোয়াড় আছে। অসুখের ওপর তো আর কারোর হাত নেই। সামিনকে সুস্থ করে তোলার জন্য আমরা সব রকমের চেষ্টা করছি।’