ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ৪৬ জন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৪, ২৩ মে ২০২৩
ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ৪৬ জন 
ফাইল ফটো

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪৬ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো বলা হয়েছে, নতুন আক্রান্ত হওয়া ৪৬ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪১ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫ জন ভর্তি হয়েছেন।

Advertisement

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৬২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৩৯ জন এবং অন্যান্য বিভাগে ২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ হাজার ৫৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯৭১ জন এবং ঢাকার বাইরে ৫৩৬ জন।

অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩৫৮ জন। এর মধ্যে ঢাকায় ৮২২ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৫২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!