শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৫২ জন নিয়ে দেশে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১৬২ জনে।
.png)
স্বাস্থ্য অধিফতরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ থেকে ২০ মে পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪১৪ জন। এদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭২ জন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি হয়েছেন ৫৪২ জন।
অন্যদিকে এসময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ২৪০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭২১ জন এবং ঢাকার বাইরের ৫১৯ জন। আর এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ১২ জন।
গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। একই সঙ্গে ঐ বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।