ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নতুন ৫ ডেঙ্গুরোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪১, ১২ মে ২০২৩
নতুন ৫ ডেঙ্গুরোগী হাসপাতালে
ফাইল ফটো

সারাদেশে  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো পাঁচজন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন পাঁচজন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি রোগীর সবাই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।  

Advertisement

বর্তমানে সারাদেশে ৯৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৭ জন ও ঢাকার বাইরে ২০ জন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১১ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ১৯৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬৮৩ জন ও ঢাকার বাইরে ৫১৩ জন।

একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা এক হাজার ৮৭ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৫৯৭ জন ও ঢাকার বাইরে ৪৯০ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!