ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নতুন ২৮ ডেঙ্গুরোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০০, ১০ মে ২০২৩
নতুন ২৮ ডেঙ্গুরোগী হাসপাতালে
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন ডেঙ্গু রোগীর মধ্যে ২৪ জন ঢাকার ও চারজন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে ৮৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭০ জন ও ঢাকার বাইরে ১৮ জন।

Advertisement

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৭২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬৬৪ জন এবং ঢাকার বাইরে ৫০৮ জন। একই সময়ে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ১ হাজার ৭৩ জন। এর মধ্যে ঢাকায় ৫৮৬ জন এবং ঢাকার বাইরে ৪৮৭ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১১ জনেই রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!