ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু নিয়ে সুসংবাদ জানাল স্বাস্থ্য অধিদফতর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১২, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
ডেঙ্গু নিয়ে সুসংবাদ জানাল স্বাস্থ্য অধিদফতর
ফাইল ফটো

ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে সুসংবাদ জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি, কেউ হাসপাতালেও ভর্তি হননি।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এতে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি। এমনকি হাসপাতাল থেকেও কোনো রোগীকে ছাড়পত্রও দেওয়া হয়নি। তবে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৬ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৬৮৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৪২ জন। আর মারা গেছেন আটজন।

এদিকে সারাদেশে গত বছরে ৬২ হাজার ৩৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে ২৮১ জনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!