রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৯৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৭৭ জন ঢাকার মধ্যে এবং ১৯ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
.png)
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৮ মে ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ২৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭২০ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫২৩ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে এক হাজার ১৩৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৬৩৪ জন ঢাকার বাসিন্দা, বাকি ৫০১ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।
এছাড়া চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন।