ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

শুদ্ধাচার পুরস্কার দিয়েছে ডিপিডিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০১, ১০ মে ২০২৩
শুদ্ধাচার পুরস্কার দিয়েছে ডিপিডিসি
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) জাতীয় শুদ্ধাচার কর্ম-কৌশল পরিকল্পনার আওতায় ২০২১-২২ অর্থবছরের ‘শুদ্ধাচার পুরস্কার’ দিয়েছে।

বিদ্যুৎ ভবনে অবস্থিত ডিপিডিসির প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী বিকাশ দেওয়ান।

জানা গেছে, দাফতরিক কর্মকাণ্ড ও দ্বায়িত্ব পালনের ক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ এমপ্লয়ী (২য়-৭ম গ্রেড) ক্যাটাগরিতে ২০২১-২২ অর্থবছরে ডিজিএম (এইচ আর), এস্টেট অ্যান্ড ট্রান্সপোর্ট দপ্তরের ম্যানেজার (এইচ আর) এলাইছ মিয়া, ৮ম-১২তম গ্রেড ক্যাটাগরিতে মো. আওলাদ হোসেন, জুনিয়র অ্যাসিস্ট্যন্ট ম্যানেজার (টেক), নির্বাহী প্রকৌশলী, গ্রীড সাউথ-১ এবং ১৩-১৬তম গ্রেড ক্যাটাগরিতে লাইনম্যান মো. বিপ্লব আকন, নির্বাহী প্রকৌশলী, আন্ডার গ্রাউন্ড ক্যাবল (নর্থ) পুরস্কার পেয়েছেন।

Advertisement

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিপিডিসির নির্বাহী পরিচালকরা, কোম্পানি সচিব, মহাব্যবস্থাপক-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডিপিডিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!