ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রাতেই হতে পারে ৬০ কিমি বেগে ঝড়, তালিকায় ৩ বিভাগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪০, ২৫ এপ্রিল ২০২৩
রাতেই হতে পারে ৬০ কিমি বেগে ঝড়, তালিকায় ৩ বিভাগ
প্রতীকী ছবি

আজ রাতেই দেশের তিনটি বিভাগীয় অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তালিকায় থাকা ঐ তিনটি বিভাগ হচ্ছে খুলনা, ময়মনসিংহ ও সিলেট। 

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব জানানো হয়েছে। 

পূর্বাভাসে এই তিন বিভাগের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Advertisement

এদিকে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

পরবর্তী তিনদিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, তাপমাত্রা আরো বাড়তে পারে।

সবশেষ ২৪ ঘণ্টায় রাজশাহীতে সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। সবশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে বান্দরবানে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস।

প্রসঙ্গত, দেশের বেশ কয়েকটি জেলায় চলতি মাসেই সর্বোচ্চ তাপমাত্রা বয়ে গেছে। প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল, তবে স্বস্তির বৃষ্টির পর তা কমে আসে। তবে আবারো তাপপ্রবাহ বাড়ার খবর দিল আবহাওয়া অফিস।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!