ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু আক্রান্ত আরো ৩ রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
ডেঙ্গু আক্রান্ত আরো ৩ রোগী হাসপাতালে
ফাইল ফটো

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো তিনজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপতালে ভর্তি তিন জনের মধ্যে ঢাকার হাসপাতালে একজন ও ঢাকার বাইরে দুজন। এছাড়া বর্তমানে সারা দেশে ২৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০ জন ও ঢাকার বাইরে ১৬ জন।

Advertisement

এদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭৩০ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৪৮ জন ও ঢাকার বাইরে ৩৮২ জন।

একই সময়ে সারা দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৬৯৫ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৩২ জন ও ঢাকার বাইরে ৩৬৩ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট নয়জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!