বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দুজন নতুন রোগী ভর্তি হয়েছেন। নতুন দুজন রোগী ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে সারাদেশে ২৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১২ জন ও ঢাকার বাইরে ১১ জন।
.png)
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৭১৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৪১ জন ও ঢাকার বাইরে ৩৭৪ জন।
একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৬৮৩ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩২৩ জন ও ঢাকার বাইরে ৩৬০ জন।