ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৬, ২০ ফেব্রুয়ারি ২০২৩
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু
ফাইল ফটো

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হলো। 

একই সময়ে চারজন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো চারজন নতুন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রয়েছেন ঢাকার বিভিন্ন হাসপাতাল দুজন এবং ঢাকার বাইরে দুজন।

Advertisement

বর্তমানে সারা দেশে ২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৫ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ১১ জন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রয়েছে ঢাকায় ৩৩৫ জন ও ঢাকার বাইরে সারা দেশে ৩৬৪ জন।

একই সময়ে সারা দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগী ৬৬৪ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩১৪ জন, ঢাকার বাইরে সারা দেশে ৩৫০ জন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট নয়জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান মোট ২৮১ জন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!