ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরো ৮ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪২, ২২ ফেব্রুয়ারি ২০২৩
২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরো ৮ ডেঙ্গু রোগী
ফাইল ফটো

সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো আটজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এ নিয়ে চলতি বছরের প্রথম থেকে এ পর্যন্ত সারাদেশে ৭০৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে নয়জন মৃত্যুবরণ করেছেন। 

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরো আটজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে তিনজন রাজধানী ঢাকায় এবং পাঁচজন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

নতুনদের নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২১ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১১ জন। এছাড়া ঢাকার বাইরে ১০ জন চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ৭০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৬৭৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন। আর চলতি বছর এডিস মশাবাহিত রোগটিতে এখন পর্যন্ত নয়জন মারা গেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!