ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

হজযাত্রীর নিবন্ধনের জমাকৃত অর্থ ফেরত পাবেন যেভাবে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২২, ১৮ মে ২০২২
হজযাত্রীর নিবন্ধনের জমাকৃত অর্থ ফেরত পাবেন যেভাবে 
ফাইল ফটো

যেসব হজযাত্রী এরই মধ্যে মারা গেছেন, অসুস্থ আছেন অথবা ৬৫ বছর ঊর্ধ্ব বয়সসীমার কারণে এ বছর হজে যেতে পারছেন না, তার পরিবর্তে প্রতিস্থাপিত হজযাত্রী তার নিবন্ধন বাবদ জমাকৃত অর্থ সমন্বয় করতে পারবেন।

বুধবার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, যেসব হজযাত্রী এরই মধ্যে মারা গেছেন বা অসুস্থ আছেন অথবা ৬৫ বছরের বেশি বয়সসীমার কারণে এ বছর হজে যেতে পারছেন না, তার পরিবর্তে প্রতিস্থাপিত ব্যক্তি তার নিবন্ধন বাবদ জমাকৃত অর্থ সমন্বয় করতে পারবেন না। এমন ব্যক্তি বা মৃত হজযাত্রীর ক্ষেত্রে তার প্রতিনিধি নিবন্ধন বাবদ জমাকৃত অর্থ আবেদন করে উত্তোলন বা ফেরত নিতে পারবেন।

টাকা ফেরত পাওয়ার জন্য www.hajj.gov.bd-এ প্রবেশ করে ‘নিবন্ধন রিফান্ড সিস্টেমে’ আবেদন করতে হবে। এ ক্ষেত্রে প্রতিস্থাপিত হজযাত্রীকে প্যাকেজের সম্পূর্ণ টাকা পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।  

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!