ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

হজযাত্রী পরিবহনে ১৬০০ বাস প্রস্তুত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০৪, ৫ জুলাই ২০২১
হজযাত্রী পরিবহনে ১৬০০ বাস প্রস্তুত
ছবি: সংগৃহীত

সৌদি সরকার চলতি বছরের হজ মৌসুমে সতর্কতামূলক ব্যবস্থাসহ ৬০ হাজার হজযাত্রীকে পরিবহণের জন্য ১৬০০ বাস প্রস্তুত করে রেখেছে। সোমবার হারামাইন শরিফাইন এক পোস্টে এ তথ্য নিশ্চিত করে দেশটি।

এবার সর্বোচ্চ ৬০ হাজার ব্যক্তিকে হজ পালনের অনুমতি দিচ্ছে দেশটি। তাদের বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। একই সঙ্গে হজ পালনের জন্য টিকা গ্রহণকে বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, চলতি বছর  করোনা পরিস্থিতির কারণে শুধু সৌদি আরবে অবস্থানরত মুসলিমরাই হজ পালনের সুযোগ পাবেন, ফলে দেশটির বাইরে থেকে কেউ সেখানে গিয়ে এবার হজ পালনের সুযোগ পাবে না।

গত বছর মাত্র ১০০০ ব্যক্তি হজ পালনের সুযোগ পেয়েছিলেন। অথচ স্বাভাবিক সময়ে প্রতি বছর প্রায় বিশ লাখ মুসলিম হজ পালনের জন্য সৌদি আরবে সমবেত হতেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!