ঢাকা,  শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০২, ৬ এপ্রিল ২০২২
সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ শুরু
সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ। ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার দুপুরের দিকে কমিশনের সম্মেলন কক্ষে এ সংলাপ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ২২ জন সাংবাদিক এই সংলাপে অংশ নিয়েছেন।

এর আগে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বুধবার ৬ এপ্রিল ৩০ থেকে ৩২ জন সম্পাদক ও সিনিয়র সাংবাদিকের সঙ্গে সংলাপ করবে ইসি। এরই মধ্যে তাদেরকে চিঠি পাঠানো হয়েছে।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে করণীয় ঠিক করতে গত ১৩ মার্চ শিক্ষক সমাজ ও ২২ মার্চ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দুই ধাপে সংলাপে বসে ইসি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!