ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

শিল্পকলার মহাপরিচালক লাকীকে তলব করল দুদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৯, ৬ জানুয়ারি ২০২২
শিল্পকলার মহাপরিচালক লাকীকে তলব করল দুদক
লিয়াকত আলী লাকী। ফাইল ছবি

দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের পর জিজ্ঞাসাবাদের জন্য শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিমের স্বাক্ষর করা তলবি নোটিশে তাকে তলব করা হয়েছে।  

ঐ নোটিশে  তাকে আগামী ১৬ জানুয়ারি সকাল ১০টায় প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে।

আরো পড়ুন: আগুন পোহাতে গিয়ে দগ্ধ দুই নারীর মৃত্যু

এর আগে, বুধবার দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিমের স্বাক্ষর করা এক চিঠিতে লিয়াকত আলী লাকীর দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের স্বার্থে শিল্পকলা একাডেমির দুই অর্থবছরের বাজেট ও ব্যয়সংক্রান্ত যাবতীয় নথিপত্র তলব করে চিঠি দিয়েছে দুদক। 

চিঠিতে তলব করা রেকর্ডপত্রের মধ্যে রয়েছে ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরে শিল্পকলার ঢাকা কার্যালয়ে বরাদ্দকৃত বাজেট ও ব্যয়সংক্রান্ত রেকর্ডপত্র সংবলিত নথির ফটোকপি এবং ২০২০-২১ অর্থবছরে অব্যয়িত ৩৫ কোটি টাকা ২০২১ সালের ৩০ জুনে ব্যয়করণ-সংক্রান্ত রেকর্ডপত্র।

এছাড়াও রয়েছে ২০২০-২১ অর্থবছরে ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত রেকর্ডপত্র সংবলিত নথির ফটোকপি, ২০১৯-২০২০ অর্থবছর থেকে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত ব্যয়সংক্রান্ত বিভিন্ন ভাউচার-ক্যাশ বই এবং শিল্পকলা একাডেমি নামীয় সোনালী ব্যাংক (সেগুনবাগিচা শাখা) অ্যাকাউন্টের স্টেটমেন্টের কপি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!