[ জাতীয় ]
ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫০
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৫০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়ছে।
রোববার বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৮ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন।
বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ১০১ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ৫৪ জন ভর্তি রয়েছেন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২৮ হাজার ১৭৭ জনে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৯১৯ জন।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!