ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ভারত থেকে ট্রেনে আসছে আরো ১৯৮ টন অক্সিজেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫২, ১৯ আগস্ট ২০২১
ভারত থেকে ট্রেনে আসছে আরো ১৯৮ টন অক্সিজেন
ফাইল ফটো

ভারত থেকে ১০ দফায় ১৯৮ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) নিয়ে একটি ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন বাংলাদেশে আসছে। 

বুধবার এলএমও বহনকারী ট্রেন ভারতের টাটানগর থেকে রওনা হয়েছে।

বৃহস্পতিবার এ তথ্য জানায় ঢাকার ভারতীয় হাইকমিশন।

Advertisement

হাইকমিশন জানায়, ভারতীয় রেলের আরো একটি অক্সিজেন এক্সপ্রেস ট্রেন ১০ দফায় ১৯৮ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) নিয়ে বাংলাদেশে আসছে। এ অক্সিজেন শ্বাসকষ্টের রোগীদের সহায়তার জন্য।

এর আগে নয় দফায় ২০০ মেট্রিক টন করে তরল মেডিকেল অক্সিজেন নিয়ে নয়টি ট্রেন বাংলাদেশে আসে। এ নিয়ে ভারত থেকে ১০ দফায় প্রায় ২০ হাজার মেট্রিক টন অক্সিজেন বাংলাদেশে এলো।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!