ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

সাবেক ভিপি নূর আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৯, ২১ সেপ্টেম্বর ২০২০
সাবেক ভিপি নূর আটক
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল নুরকে আটক করা হয়েছে। মৎস ভবন এলাকায় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি-ধাওয়ার পর নুরসহ কয়েকজনকে আটক করা হয়।

সোমবার রাতে তাকে আটক করা হয়। 

এর আগে নুরুসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণের একটি মামলা হয়। এর প্রতিবাদে সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তাদের বিক্ষোভ মিছিলটি মৎস ভবন এলাকায় গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বলে জানা গেছে। 

সেখান থেকে নুরসহ কয়েকজনকে আটক করা হয়।  

এ বিষয়ে তাৎক্ষণিক পুলিশের একটি সূত্র জানায়, সংঘর্ষে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। আনুষ্ঠানিকভাব এ বিষয়ে পরে জানানো হবে।  

ধর্ষণের ওই মামলার আসামিরা হলেন- হাসান আল মামুন, নাজমুল হাসান, নুরুল হক নূর, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকি। এদের মধ্যে হাসান আল মামুন ও নূরের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!