ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

ভিপি নুরুলের ওপর হামলার ঘটনায় মামলা

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৯, ২৪ ডিসেম্বর ২০১৯
ভিপি নুরুলের ওপর হামলার ঘটনায় মামলা
ফাইল ফটো

ডাকসুতে ভিপি নুরুল হক নুরসহ তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে শাহবাগ থানায় মামলা করা হয়।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় ৭-৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর বাইরে অজ্ঞাতনামা আসামি রয়েছে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সাজ্জাদুর রহমান আরো বলেন, মামলার আসামিরা সবাই মুক্তিযোদ্ধা মঞ্চের নেতা-কর্মী।

প্রসঙ্গত, রোববার দুপুরে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নুরসহ তার সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এতে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন বলে আহতদের দাবি।

হামলায় অন্তত ৩০ জন আহত হন। এর মধ‌্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয় ১৪ জনকে। তিনজনকে আইসিউইতে চিকিৎসা দেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!