[ জাতীয় ]
কানাডার হাইকমিশনার হলেন ড. খলিলুর রহমান
ড. খলিলুর রহমান
অতিরিক্ত পররাষ্ট্র সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেলের প্রধান সমন্বয়ক ড. খলিলুর রহমানকে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার নিয়োগ দেয়া হয়েছে।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কানাডায় বর্তমান হাইকমিশনার মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হবেন তিনি।
১৯৮৫ সালের ব্যাচে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন খলিলুর রহমান। কূটনীতিক পেশায় তিনি নয়াদিল্লি বাংলাদেশ হাইকমিশনে ও জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। লিয়েনে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় উচ্চতর পদে দায়িত্ব পালন করেন তিনি।
.png)
খলিলুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরে তিনি প্যারিসের সরবোন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কের ওপর স্নাতকোত্তর এবং আন্তর্জাতিক সংস্থার ওপর এমফিল সম্পন্ন করেন। এছাড়া তিনি নয়াদিল্লি নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!