[ জাতীয় ]
ঢাকা-কুয়ালালামপুর রুটে বিমানের ফ্লাইট শুরু ১৮ আগস্ট
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স- ফাইল ছবি
আগামী ১৮ আগস্ট থেকে ঢাকা-কুয়ালালামপুর রুটে আবারও ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।
এতে বলা হয়, আগামী ১৮ আগস্ট থেকে ঢাকা-কুয়ালালামপুর ঢাকা রুটে বাণিজ্যিক ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা থেকে কুয়ালালামপুর-এর উদ্দেশ্যে সপ্তাহে দুইদিন যথাক্রমে মঙ্গল ও শুক্রবার এবং কুয়ালালামপুর থেকে ঢাকার গন্তব্যে বুধ ও শনিবার বিমানের ফ্লাইট পরিচালিত হবে।
ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত ও তথ্য সমুহ বিমান ওয়েবসাইট এ পাওয়া যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!