ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মনপুরায় বিচ্ছিন্ন চর প্লাবিত, ঝড়ো বাতাস বইছে

মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৫, ২০ মে ২০২০
মনপুরায় বিচ্ছিন্ন চর প্লাবিত, ঝড়ো বাতাস বইছে
কলাতলীর চর ও চরনিজাম তলিয়ে গেছে

ভোলার মনপুরা উপকূলের বিচ্ছিন্ন কলাতলীর চর ও চরনিজাম আম্ফানের প্রভাবে ৩-৪ ফুট জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এই দুই চরের আশ্রয়কেন্দ্রের সামনে জোয়ার বইছে। দুপুরের পর থেকে আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছে মানুষ। 

বুধবার সকাল ১০টা থেকে দমকা ও জড়ো বাতাস বইতে শুরু করেছে। এর আগে মঙ্গলবার রাত ১০ টা থেকে থেমে বৃষ্টিসহ জড়ো বাতাস বইছে। 

চরনিজামের ইউপি সদস্য নুরনবী বলেন, আন্দিরপাড় গ্রাম ৩-৪ ফিট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। চরনিজাম ও কলাতলীর চরে ৩-৫ ফুট জোয়ারে পানিতে ডুবে গেছে। 

এছাড়াও পূর্বপাশে ঢাকার লঞ্চঘাট এলাকায় এলজিইডির নতুন নির্মিত রাস্তা জোয়ারে ভেঙে নদীতে পড়ে গেছে। উত্তর সাকুচিয়া মাস্টারহাট এলাকায় জোয়ারের পানি প্রবাহিত হয়েছে। লোকজন ছাগল ও পরিবার-পরিজন নিয়ে আশ্রয়কেন্দ্রে আসা শুরু করেছে।

ইউএনও বিপুল চন্দ্র দাস জানান, ১০ নম্বর বিপদ সংকেত চলছে। ৭৪টি আশ্রয়কেন্দ্রে প্রস্তুত করা হয়েছে। এরইমধ্যে ৭২৯ জনকে আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। সিপিপির সদস্যরা ব্যাপক প্রচারণা চালাচ্ছে। চরকলাতলী ও চরনিজামে পানি উঠে গেছে। সেখানকার আশ্রয়কেন্দ্রে আসা লোকজনদের খাবার দেয়ার জন্য চেয়ারম্যান ও মেম্বারদের নির্দেশ দেয়া হয়েছে।

উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী জানান, আমাদের ত্রাণ সেন্টারগুলো রেডি আছে। ৭২৯ জনকে ত্রাণ সেন্টারে নিয়ে এসেছি। অনেকে বাকি আছে ত্রান সেন্টারে আসার। ত্রাণ সেন্টারে আসা লোকজনকে শুকনো খাবার দেয়া হয়েছে। ডাক্তাদের টিম প্রস্তুত রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!