ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মহরতের মাধ্যমে ‘দেনা পাওনা’ শুরু  

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০০, ১১ মার্চ ২০২০
মহরতের মাধ্যমে ‘দেনা পাওনা’ শুরু  
‘দেনা পাওনা’ নাটকের মহরত অনুষ্ঠানে কেক কাটছেন এর অভিনয়শিল্পী ও কলাকুশলীরা

মধ্যবিত্ত পরিবারের মেয়ে পারমিতা। বাবার বড় আদরের পারমিতা ভালোবাসে ধনী পরিবারের ইরফানকে। অস্ট্রেলিয়ায় পড়াশোনা শেষ করে ফেরা ইরফান পারমিতাকে বিয়ে করতে চাইলে শুরু হয় নানা বাধা-বিপত্তি। জোর করে ইরফানের বিয়ে ঠিক করা হয় অন্য একটি মেয়ের সঙ্গে।

ইরফান পারমিতাকে ভুলে যেতে চায়, পারমিতাও চায় তার জীবন নতুন করে শুরু করতে। কিন্তু প্রেমের পিছুটান আর নিয়তির বন্ধন কেউই উপেক্ষা করতে পারে না। শুরু হয় পারমিতা আর ইরফানের নতুন জীবন। যে-জীবনে পারমিতার পাওনা কিছুই থাকে না- থাকে মায়ের গ্লানি, বাবার অপমান আর সম্পর্কের দেনা!

রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদী ছোটগল্প ‘দেনা পাওনা’ থেকে অনুপ্রাণিত হয়ে এমনি গল্পে নির্মিত হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। মঙ্গলবার এ নাটকের ঝমকালো এক মহরত অনুষ্ঠিত হয়।  এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নাটকটির শুটিং শুরু হলো। 

Advertisement

নাটকটির নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন তারিক আনাম খান, আজিজুল হাকিম, সঙ্গীতা, উপমা, নাফা, আতিক, রোদেলা মির্জা, লেলিন, মনিরা ইউসুফ মেমী, কোহিনূর সিরাজুল ইসলাম, ইরফান (শিশুশিল্পী)সহ আরো অনেকে। 

দীপ্ত টিভির পরিচালনায় নাটকটির চিত্রনাট্য করেছেন আহমেদ খান হীরক এবং লাইন প্রডিউসার হিসেবে আছেন ফিরোজ কবীর ডলার। নাটকটির কিছু অংশের কাছ শেষে প্রচারে আসবে বলে দীপ্ত টিভির সুত্রে জানা যায়। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!