ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

মাত্র ২টি উপায়েই চিরবিদায় জানান মেছতাকে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪:২৯, ১ সেপ্টেম্বর ২০১৯
মাত্র ২টি উপায়েই চিরবিদায় জানান মেছতাকে
ফাইল ছবি

ত্বকের অন্যসব সমস্যার মধ্যে মেছতা বা ম্যালাজমাও একটি। আর একবার মেছতা হয়ে গেলে এর থেকে পরিত্রাণ পাওয়া বেশ কষ্টকর। মেছতা ত্বকের প্রাকৃতিক রঙের ওপর প্রভাব ফেলে এবং এটি বাদামি রঙের প্যাঁচের মতো হয়। যা সৌন্দর্য নষ্ট করে দেয়।

ত্বকের কোষে অতিরিক্ত মেলানিন উৎপাদনের কারণে মেছতা হয়। অতিরিক্ত সূর্যের আলোর সংস্পর্শে আসা, মানসিক চাপ, থাইরয়েডের সমস্যা, হরমোনের সমস্যা ইত্যাদি কারণে মেছতা হতে পারে। তবে মাত্র ২টি উপায়েই চিরবিদায় জানাতে পারেন মেছতাকে। চলুন তবে জেনে নেয়া যাক সেই উপায়গুলো-   

লেবুর রস  
লেবু প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল করে। কারণ, এতে রয়েছে অ্যাসট্রিজেন্ট উপাদান। লেবুর জুসের মধ্যে থাকা এসিডিক উপাদান ত্বকের হাইপারপিগমেন্টেশন লেয়ার দূর করতে উপকার করে।

প্রথমে একটি লেবু থেকে রস নিন। এবার আক্রান্ত স্থানে রস লাগিয়ে এক থেকে দুই মিনিট ধীরে ধীরে ঘষুন। ২০ মিনিট এভাবে রাখার পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন দুই বেলা এই ঘরোয়া পদ্ধতি অনুসরণ করতে পারেন। তিন সপ্তাহের মধ্যে ভালো ফলাফল দেখতে পাবেন।

হলুদ ও দুধ  
হলুদ ত্বকের মেলানিন কমিয়ে মেছতা প্রতিরোধ করতে সহায়তা করে। হলুদের মধ্যে রয়েছে ত্বক উজ্জ্বল করার উপাদান। আর দুধের মধ্যে রয়েছে ল্যাকটিস এসিড ও ক্যালসিয়াম। এটি ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে নরম করতে কাজ করে।

পাঁচ টেবিল চামচ হলুদ গুঁড়ার মধ্যে ১০ টেবিল চামচ দুধ মিশিয়ে পেস্ট করুন। এর মধ্যে এক টেবিল চামচ ময়দা মেশাতে পারেন। এরপর আক্রান্ত স্থানে পেস্টটি লাগান। ২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলাফলের জন্য প্রতিদিন এ পদ্ধতি অনুসরণ করুন।

ডেইলি বাংলাদেশ/এএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!