ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাকে হারিয়ে এক মাস ধরে কাঁদছে তিন ছেলে

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৪, ১২ জানুয়ারি ২০২০
মাকে হারিয়ে এক মাস ধরে কাঁদছে তিন ছেলে
ছবি : ডেইলি বাংলাদেশ

ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউপিতে এক মাস পার হলেও খোঁজ মেলেনি গৃহবুধ সাহেদা আক্তারের।

মায়ের ফিরে আসার পথ চেয়ে দিন-রাত কাঁদছে তিন নাবালক ছেলে।

ছাগলনাইয়া উপজেলার পূর্ব মধুগ্রামের চৌধুরী পুকুরপাড় এলাকার আবুল খায়েরের স্ত্রী গত ৬ ডিসেম্বর থেকে বাড়ি থেকে নিখোঁজ রয়েছেন। রিকশা ভ্যানচালক স্বামী আবুল খায়ের স্ত্রী শাহেদার নিখোঁজ হওয়ার পর থেকে স্ত্রীর খোঁজে নিতে গিয়ে রোজি-রোজগার বন্ধ হয়ে গেছে। অপরদিকে শাহাদাত হোসেন, আরিফ হোসেন  ও রাকিব হোসেন শাহিন নামে তিন নাবালক ছেলে মায়ের নিখোঁজ হওয়ার পর থেকে কাঁদছে বিলাপ করছে।

Advertisement

ছবি : ডেইলি বাংলাদেশ

বাইরে থেকে কেউ আসার খবর পেলেই তিন ছেলে সেখানে গিয়ে মায়ের জন্য কান্নাকাটি করছে। ছেলেদের আহাজারিতে প্রতিবেশীরাও কাঁদছেন। কিন্তু একমাস পার হলেও ওই গৃহবধূর সন্ধান পাওয়া যায়নি। পরকীয়া প্রেমে আসক্ত হয়ে অন্যের সঙ্গে পালিয়ে যাওয়ার কথা বলে অনেকে মুখরোচক কথা বললেও ওই গৃহবধূর ভাগ্যে কি ঘটেছে তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না। 

গৃহবধূর বৃদ্ধ শ্বশুর আবদুস ছোবহান বলেন, আমার পুত্রবুধূ নিখোঁজের পর থেকে ছেলে খোঁজ নিতে গিয়ে তার রোজগার বন্ধ হয়ে গেছে, অভাবের সংসারে ক্ষুধায় দিনরাত কান্নাকাটি করছে আমার নাতিরা। 

রাধানগর ইউপি চেয়ারম্যান রবিউল হক মাহবুব জানান, তাকে গৃহবধূর স্বামী ঘটনাটি জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!