ঢাকা, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
[ খবর ]
মাগুরায় আরো ৩ জন করোনায় আক্রান্ত
মাগুরায় আরো ৩ জন করোনায় আক্রান্ত
মাগুরায় বুধবার আরো ৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী দাঁড়াল ২৯ জনে। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ জন।
বুধবার দুপুরে মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান জানান, বুধবার নতুন করে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে মহম্মদপুরের রায়পাশা গ্রামের ১ জন, মাগুরা সদরের আঠারোখাদা এলাকার মালন্দ গ্রামের ১ জন ও সদরের বগিয়া ইউপির আলোকদিয়া পুকুরিয়া গ্রামের ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট করোনা রোগী দাঁড়াল ২৯ জনে। তার মধ্যে সদরে ১৩ জন, শ্রীপুরে ৬ জন, শালিখায় ৫ জন ও মহম্মদপুরে ৫ জন।
এ পযর্ন্ত জেলা থেকে ৮৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তার মধ্যে ফলাফল পাওয়া গেছে ৬৫৩ জনের। মোট আক্রান্ত রোগীর মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ জন। নতুন করে আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা হয়েছে ।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!