ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

৪৪ বছরের মালাইকার ফিটনেস রহস্য (ভিডিও)

জান্নাতুল মাওয়া সুইটি
প্রকাশিত: ১৫:২৭, ৪ মার্চ ২০১৯
৪৪ বছরের মালাইকার ফিটনেস রহস্য (ভিডিও)
ছবি: সংগৃহীত

চলন্ত ট্রেনের ছাঁদে শাহরুখ খানের সঙ্গে ‘ছাইয়া-ছাইয়া’ গানে রোগা পাতলা যে মেয়েটি নেচেছে তিনিই মালাইকা। গানটির জনপ্রিয়তা এখনো ভরপুর। সম্প্রতি বিখ্যাত এই গানে নাচের ২০ বছর পূর্ণ হয়েছে মালাইকার।

মালাইকা অরোরার ওয়ার্কআউটকিন্তু ৪৪ বছর বয়সী মালাইকা অরোরা খান এমন এক অভিনেত্রী, যিনি এই বয়সেও ফিটনেস দিয়েই চমকে রেখেছেন বলিউডকে। শাহরুখ খানের সঙ্গে "দিল সে" সিনেমার এই গানে মালাইকার নাচ আজও জনপ্রিয় এবং অবাক করা বিষয় হলো, বিগত ২০ বছরে মালাইকা বদলাননি একটুও।

মালাইকা অরোরাতার ফিটনেসের সিক্রেট হল নিয়মিত ব্যায়াম ও যোগাসন। মালাইকাকে প্রায়ই জিমের বাইরে দেখা যায়। বিভিন্ন সময়ে তিনি তার ব্যায়ামের ছবি এবং ভিডিও ইন্সটাগ্রামে আপলোড করেন। কোর স্টিক্স, প্ল্যাংক, পাইলেটস হোক বা ইয়োগা মালাইকা অরোরা খান সবেতেই সেরা।

দেখুন মালাইকার শারীরিক কসরত:

বলিউডে ২০ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন মালাইকা। বিখ্যাত ছইয়া-ছইয়া গানে নাচ করা ছাড়াও, সিনেমার প্রযোজক হিসেবেও কাজ করেছেন তিনি। দাবাং ও দাবাং ২ চলচ্চিত্রের প্রযোজক ছিলেন মালাইকা। এছাড়াও, নাচ বালিয়ে ১, ঝলক দিখলাজা, ইন্ডিয়াস গট ট্যালেন্ট শো-তে বিচারকের ভূমিকাতেও দেখা গেছে তাকে। মালাইকা অরোরা খান এমটিভির শো লাভ লাইন ও স্টাইল চেক-এ ভিডিও জকি হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন।

মালাইকা অরোরার ফিটনেসডেইলি বাংলাদেশ/জেএমএস 

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!