ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

প্রিয়জনকে চকলেট উপহার দেওয়া জরুরি কেন? 

৯ ফেব্রুয়ারি ‘চকলেট ডে’
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৯:৫১, ৯ ফেব্রুয়ারি ২০২২
প্রিয়জনকে চকলেট উপহার দেওয়া জরুরি কেন? 
চকলেটের গুণে সম্পর্ক হয়ে ওঠতে পারে মধুর। ছবি: সংগৃহীত

আজ ৯ ফেব্রুয়ারি। ভালোবাসা সপ্তাহের আজ তৃতীয় দিন। গতকাল ছিল প্রোপজ ডে। আর আজকের দিনটি হলো চকলেট ডে। এ দিনটি ভ্যালেন্টাইন’স সপ্তাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কারণ চকলেট যেমন অভিমান ভাঙতে পারে, তেমনই পারে দেওয়া-নেয়ার সম্পর্ককে আরো মধুর করতে। তাইতো প্রিয়জনকে এ দিনে অনেকেই বাহারি সব চকলেট উপহার দিয়ে থাকেন।

গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন, ‘ভালোবাসার সম্পর্ক সত্যিই মিষ্টির ন্যায়। আর ভালোবাসার যে অনুভূতি তার প্রকাশ এই মিষ্টি থেকেই আসে। তাইতো প্রিয়জনের সঙ্গে ভালো মুহূর্ত উদযাপনের সময় একে অপরকে মিষ্টি মুখ করানোর চল এখনো রয়েছে।’

সব শেষে গবেষকরা জানিয়েছেন, ‘চকলেট বা মিষ্টি খেতে যারা বেশি পছন্দ করেন তাদের মধ্যে অন্যদের তুলনায় ভালোবাসা, রোমান্টিকতা এগুলো একটু বেশি রয়েছে। তারা ভালোবাসার ক্ষেত্রেও প্রত্যয়ী।’

ফেব্রুয়ারি মাসের ৯ তারিখে সারা বিশ্বব্যাপী পালন করা হয় চকলেট দিবস। ভালোবাসা সপ্তাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস এটি। শুধু উপহার হিসেবে নয়, চকলেটের গুণে সম্পর্ক হয়ে ওঠতে পারে মধুর। চলুন তবে জেনে নেয়া যাক কেন সঙ্গীকে চকলেট উপহার দেবেন-

আরো পড়ুন: সুন্দর থাকতে প্রসাধনী নয়, তালিকায় রাখুন কিছু বিশেষ খাবার

>> চকলেট খেলে হার্ট ভালো থাকে নারীদের।

>> প্রতিদিন চকলেট ড্রিংক খেলে বুদ্ধিমত্তা বাড়ে।

>> চকলেট খেলে স্ট্রেস কমতে শুরু করে। মনে প্রশান্তি আনে।

>> আপেলের তুলনায় পাঁচ গুণ ফ্ল্যাভনয়েড রয়েছে চকলেটে।

>> চেহারা ও শরীর ফিট রাখতে খুবই উপকারী ডার্ক চকলেট।

>> ডার্ক চকলেটে থাকা ফ্ল্যাভনয়েড রক্তে ইনসুলিনের মাত্রা বাড়ায়।

>> চকলেটে অনেক অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

>> গবেষণায় দেখা গেছে, যেসব নারীরা গর্ভাবস্থায় বেশি চকলেট খান তারা স্ট্রেসমুক্ত থাকেন। তার বুদ্ধিদীপ্ত, হাসিখুশি সন্তানের জন্ম দেন।

>> সূর্যরশ্মি থেকে ত্বককে রক্ষা করার ক্ষমতা রয়েছে চকলেটের ফ্লাভনলে। টানা তিন মাস চকলেট খেলে ত্বক রোদে পোড়ার হাত থেকে রক্ষা পায়।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!