ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

বাসাবদলের সময় যে পাঁচ বিষয় খেয়াল রাখা জরুরি 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৮, ১ ডিসেম্বর ২০২১
বাসাবদলের সময় যে পাঁচ বিষয় খেয়াল রাখা জরুরি 
বাসাবদল। ছবি: সংগৃহীত

প্রয়োজনের তাগিদে আমাদের অনেককেই বাসা বদল করতে হয়। যদিও বাসা পাল্টানো ভীষণ ঝামেলার কাজ। তবে নতুন বাসায় যাওয়ার আনন্দও দ্বিগুণ। নতুন বাসায় সবকিছু নতুনভাবে গুছানোর মজাই আলাদা।

তবে এর জন্য অনেকটা কষ্টও সহ্য করতে হয়। কারণ এক বাসার জিনিস অন্য বাসায় নিয়ে যাওয়াটা বেশ কষ্টদায়ক। কিন্তু আপনি চাইলেই সহজ কিছু উপায়ে পুরাতন বাসার মালামাল নতুন বাসায় নিয়ে যেতে পারেন। বোল্ডস্কাই ওয়েবসাইটের লাফস্টাইল বিভাগে এই বিষয়ে কিছু পরামর্শ দেয়া হয়েছে। চলুন তবে এই বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক- 

>> ঘর পাল্টানোর আগে অনেকগুলো বড় কাগজের বাক্স কিনে আনুন। যখন বাক্সে ঘরের জিনিস ভরে ফেলবেন, তখন এর ওপরে নাম লিখে ফেলুন। যাতে খোলার সময় সহজেই বুঝতে পারেন কোন রুমে রাখবেন এবং কী কী রাখবেন।

>> বাসা যদি নিজের হয়, তাহলে বাসাটি যখন পুরোপুরি তৈরি হবে, তখনই সেই বাসায় যাওয়ার চেষ্টা করুন। অনেক সময় দেখা যায়, কোনো একটা রুমের রং করা বাকি আছে কিংবা একটি বাথরুমে এখনো সব কল লাগানো হয়নি অথবা বসার ঘরের সিলিং এখনো শেষ হয়নি এমন অবস্থায় কেউ কেউ নতুন বাসায় উঠে যান। এতে মালামাল ক্ষতিগ্রস্ত হতে পারে। এত দিন যেহেতু অপেক্ষা করেছেন, আর না হয় কয়টা দিন বেশি অপেক্ষা করুন। সব ঠিকঠাক হয়ে গেলে নতুন বাসায় উঠুন।

>> একেক রুমের মালামাল একেকটি বাক্সে ভরে ফেলুন। তাহলে নতুন ঘর গোছানোর সময় সবকিছু হাতের কাছে পাবেন। আর ঝামেলাও কম হবে।

>> নতুন বাসায় প্রথমেই সব রুমের খাটগুলো লাগিয়ে ফেলুন। কারণ এর ওপর কাপড় রেখে আলমারি অনেক দ্রুত গোছাতে পারবেন।

>> কাচের মালামালগুলো নিজেই বহনের চেষ্টা করুন। না হলে মাল টানার লোকদের কাছে দিলে ভেঙে ফেলতে পারে। এমনকি প্রয়োজনীয় কাগজপত্র, গয়না ও টাকা-পয়সাও নিজের কাছেই রাখুন। না হলে হারানোর আশঙ্কা থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!