সকালের নাশতায় যে খাবারগুলো আপনাকে দেবে সারাদিন এনার্জি
সকালে কি খাবেন তার উপর অনেকটাই নির্ভর করে দিনটি আপনার কেমন যাবে। কারণ দিনের শুরুর খাবারটা শরীর গঠন ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে খুবই উপকারী। চিকিৎসকদের মতে, খাদ্যগ্রহণের নিয়ম হওয়া উচিত ‘পিরামিড রুল’ মেনে। দিনের প্রথম খাবার তাই ভারী হওয়া উচিত।
এক্ষেত্রে কোন খাবারটি উপকারী আর কোন খাবারটি ক্ষতিকর তা নিয়ে সন্দিহান অনেকেই। অনেকের সকালের খাবারের তালিকায় এমনকিছু থাকে যা পেট ভরালেও শরীরের জন্য ক্ষতিকর। চলুন জেনে নেয়ে যাক সকালের নাস্তায় কোন খাবারগুলো আপনাকে দেবে সারাদিন এনার্জি-
ডিম
দিনের শুরুটা যদি ডিম দিয়ে হয়, তা হলে মন্দ হয় না। বিশেষজ্ঞদের মতে, ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল, যা দেহের গঠনে বিশেষ ভূমিকা পালন করে। তা ছাড়া এতে উপস্থিত প্রোটিন অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে। ফলে বারে-বারে খাবার খাওয়ার প্রবণতা কমে। আর কম খাওয়ার কারণে ওজন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কাও আর থাকে না। ডিমে ‘কোলিন’ নামে একটি উপাদান রয়েছে, যা মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এবার নিশ্চয় বুঝতে পরেছেন, ব্রেকফাস্টে ডিম খাওয়ার প্রয়োজন কতটা!
.png)
নানা ধরণের ফল
খালি পেটে ফল খেলে কোনো ক্ষতিই হয় না। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ আট ঘণ্টা ঘুমিয়ে ওঠার পরে পেট যখন একেবারে খালি থাকে, তখন যদি এক বাটি ফল খাওয়া যায়, তা হলে ভিটামিন এবং মিনারেলের ঘাটতি মিটতে সময় লাগে না। সঙ্গে হজম ক্ষমতারও যেমন উন্নতি ঘটে, তেমনই এনার্জির ঘাটতি মেটে চোখের পলকে। তাই তো সারাদিন ধরে এরপর অল্পতেই ক্লান্ত হয়ে পড়ার আশঙ্কা আর থাকে না। সকাল-সকাল ফল খাওয়া পরামর্শ দেয়া হচ্ছে ঠিকই, কিন্তু এক্ষেত্রে কতগুলো বিষয় মাথায় রাখতে হবে। যেমন ধরুন, সাইট্রাস জাতীয় ফল, অর্থাৎ পাতিলেবু, মৌসম্বি লেবু এবং কমলা লেবুর মতো ফল খালি পেটে খাওয়া চলবে না। এমনকী, কলা খাওয়াও উচিত নয়! কারণ, খালি পেটে কলা খেলে শরীরে হঠাৎ করে ম্যাগনেসিয়ামের মাত্রা বেড়ে যায়, যে কারণে হার্টের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
ওটমিল
খলি পেটে এই খাবারটি খেলে হজম ক্ষমতার উন্নতি তো ঘটেই, সঙ্গে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কাও আর থাকে না। এমনকী, রক্তচাপও নিয়ন্ত্রণে চলে আসে। তবে এত সব উপকার পেতে প্লেন ওটস খেতে হবে। ফ্লেবার যুক্ত ওটস খেলে এই সব উপকার নাও মিলতে পারে।