ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

ওভেন নয়, চুলায় তৈরি করুন চিকেন স্টেক

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:৪১, ৩ মে ২০২১
ওভেন নয়, চুলায় তৈরি করুন চিকেন স্টেক
চিকেন স্টেক। ছবি: সংগৃহীত

ইফতারিতে ভাজাপোড়া খাবার সবারই কম বেশি পছন্দের। ভাজাপোড়া খাবার না হলে ইফতার জমেই না। তাই মুখোরোচক এবং পুষ্টিকর খাবার রাখতে হবে পাতে। 

এ সময় অনেকেই কাবাব বা মাংসের বিভিন্ন পদ খেয়ে থাকেন। তেমনই এক মজাদার পদ হলো চিকেন স্টেক। এই চিকেন স্টেক ইফতারিতে থাকলে ইফতারের আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। এটি তৈরি করাও অনেক সহজ। ওভেন নয়, চুলায় কম সময়ে তৈরি করে নেয়া যায় চিকেন স্টেক। চলুন তবে জেনে নেয়া যাক চিকেন স্টেক তৈরির রেসিপিটি-

উপকরণ: হাড় ছাড়া মুরগির মাংস চার পিস, আদা-রসুন বাটা আধা চা চামচ করে, কালো মরিচের গুঁড়া ১/৪ চামচ, সয়া সস এক টেবিল চামচ, লবণ এক চিমটি, মরিচের গুঁড়া আধা চা চামচ, মাখন এক টেবিল চামচ।

প্রণালী: পাতলা করে মুরগির মাংসগুলো টুকরা করে কেটে নিন। এরপরে ভালো করে ধুয়ে টিস্যু পেপার দিয়ে মাংসের গায়ে থাকা পানি মুছে নিন। এবার একটি পাত্রে দুই টেবিল চামচ তরল দুধ এবং এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। তারপরে আদা-রসুন বাটা, কালো মরিচ ও মরিচের গুঁড়া, সয়া সস এবং লবণ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন।

মুরগির টুকরাগুলোতে মশলার পেস্ট ভালো করে মাখিয়ে নিন। তারপরে এটি ফ্রিজে রেখে দিন কমপক্ষে আধা ঘণ্টা রেখে দিন। এবার একটি ফ্রাইপ্যানে মাখন গরম করুন। তারপরে মাঝারি আঁচে মুরগির মাংসের টুকরোগুলো এপিঠ-ওপিঠ বাদামি করে ভেজে নিন। ১০ থেকে ১৫ মিনিট সময় লাগতে পারে। যখন পুরোপুরি মাংসগুলো ভাজা হয়ে যাবে তখন টিস্যুর উপরে তুলে রাখুন। এতে অতিরিক্ত তেল টিস্যু শুষে নেবে। পছন্দের সালাদ বা সস দিয়ে ইফতারে পরিবেশন করুন মজাদার চিকেন স্টেক।

ডেইলি-বাংলাদেশ/এসএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!