ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

কাশ্মীরি ভাপা পিঠা

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:০৭, ২১ ফেব্রুয়ারি ২০২১
কাশ্মীরি ভাপা পিঠা
কাশ্মীরি ভাপা পিঠা

বাঙালির উৎসব মানেই পিঠা ও পায়েসের ভরপুর আয়োজন। শীত হোক, আর ঈদ, ছোট বড় সব উৎসবে থাকা চাই সুস্বাদু নানান রকম পিঠা। বাহারি সব পিঠার ভীড়ে কখনো কাশ্মীরি ভাপা পিঠা খেয়ে দেখেছেন কি? পরিবার আর অতিথি আপ্যায়নে কাশ্মীরি ভাপা পিঠার জুড়ি নেই।

এই পিঠার নামটা যেমন সুন্দর খেতে তার থেকেও সুস্বাদু। এটি বৃদ্ধ থেকে বাচ্চারা সবাই খেতে পছন্দ করে। খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই চমৎকার পিঠাটি। চলুন তবে জেনে নেয়া যাক কাশ্মীরি ভাপা পিঠা তৈরির রেসিপিটি-  

উপকরণ: আতপ চালের গুঁড়া দুই কাপ, পোলাওয়ের চালের গুঁড়া এক কাপ, তরল দুধ এক কাপ, পাটালি গুড় এক কাপ, মাওয়া তিন টেবিল চামচ, পেস্তাবাদাম দুই টেবিল চামচ, কাজুবাদাম দুই টেবিল চামচ, কিশমিশ তিন টেবিল চামচ, কাঠবাদ দুই টেবিল চামচ, লবণ স্বাদ মতো।

প্রণালী: প্রথমে চালের গুঁড়ার সঙ্গে সামান্য লবণ ও দুধ মিশিয়ে কয়েক ঘণ্টা রেখে দিন। এবার চালুনি দিয়ে চেলে নিন। ভাপা পিঠার ছাঁচে সামান্য চালের গুঁড়া দিন। এবার তার উপর বাদাম, কিশমিশ, গুঁড়া মাওয়া দিয়ে আবার ওপরে চালের গুঁড়া দিয়ে হালকাভাবে চেপে দিন। এরপর একটি পাত্রে পানি দিয়ে তার উপর একটি ছিদ্রযুক্ত মাটির ছাঁচ বসিয়ে আটার গোলা দিয়ে চারপাশ ভালোভাবে আটকে দিন। পানি ফুটে উঠলে একে একে ভাপা পিঠাগুলো দিয়ে ঢেকে দেড় থেকে দুই মিনিট রেখে দিন। দুই মিনিট পর নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার কাশ্মীরি ভাপা পিঠা। 

ডেইলি-বাংলাদেশ/কেএসকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!