ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

হারানো মোবাইল খুঁজে দেবে গুগল!

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:১০, ৭ ডিসেম্বর ২০২০
হারানো মোবাইল খুঁজে দেবে গুগল!
ছবি: সংগৃহীত

অনেক সময়ই আমাদের হাতে থাকা মূল্যবান ফোনটি ভুলবশত হারিয়ে যায়। অতঃপর যখন মনে পড়ে ফোনের কথা তখন হয়ত অন্য কারো ফোন দিয়ে নিজের নম্বরে কল করে থাকি। এরপর মনে হলো ফোন তো সাইলেন্ট করা। 

আরো পড়ুন: শ্যাম্পুর পর চুলে এই মিশ্রণ ব্যবহার করেই দেখুন ‘ম্যাজিক’

এমনটা প্রায়ই হয় আমাদের সঙ্গে। এমন অবস্থায় মোবাইলটি খুঁজতে গিয়ে হয়রান না হয়ে সাহায্য নিন গুগলের। ফোন যদি সাইলেন্ট মোডে থাকে তবে মোবাইল বা কম্পিউটার থেকে গুগলে গিয়ে ‘ফাইন্ড মাই ফোন’ লিখুন। 

Advertisement

নিজের জি-মেইল অ্যাকাউন্টে সাইন ইন করুন। মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগলে। এবার ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটি ‘অন’ করে দিন। তারপর ‘রিং’ অপশন সিলেক্ট করুন।

আরো পড়ুন: গুড় আসল নাকি নকল চিনবেন যেভাবে

এবার আপনার সাইলেন্ট ফোনটি ফুল ভলিউমে বাজতে শুরু করবে। মজার বিষয় হচ্ছে, যতক্ষণ না আপনি ফোনটিকে খুঁজে বের করে তার পাওয়ার বাটনটি চেপে ধরছেন, ততক্ষণ ফোনে রিং হতেই থাকবে। 

বুঝতেই পারছেন গুগল কত সহজেই ফোনটিকে খুঁজে দিল। তবে অবশ্যই আপনার ডিভাইসটিতে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। তবে আপনি এই সুবিধা পাবেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!