এক দিনে চুল পড়া কমাতে তেলে মেশান এক উপাদান
বর্তমানে সবারই জীবনের নিত্যদিনের সঙ্গী যেন চুল পড়ার সমস্যা। ছেলে- বুড়ো কেউ বাদ নেই। নারী- পুরুষ সবারই এক অভিযোগ। দীর্ঘদিন ধরে চুল পড়ার কারণে মাথায় টাক পড়ে যাচ্ছে। অল্প বয়সেই সঙ্গী হচ্ছে মাথার টাক।
চুল পড়া রোধে আমরা কতকিছুই না করে থাকি। ঘরোয়া টোটকা তো আছেই সেই সঙ্গে কেমিকেল পণ্য ব্যবহারেও পিছু পা হই না। তারপরও সমস্যার সমাধান হচ্ছে না। আপনিও যদি এমন সমস্যায় ভুগে থাকেন তাহলে তেলের সঙ্গে একটি উপাদান মেশান।
আপনার রান্নাঘরে থাকা এই উপাদানটি চুল পড়া রোধ করার পাশাপাশি নতুন চুল গজাতেও সহায়তা করবে। আর সেটি হচ্ছে কালোজিরা। প্রায় দুই হাজার বছরেরও বেশি সময় ধরে মানুষ খাবারের সঙ্গে কালোজিরা গ্রহণ করে আসছে। কালোজিরার তেলও আমাদের শরীরের জন্য নানাভাবে উপকারী। এতে আছে প্রায় ২১ শতাংশ আমিষ, ৩৮ শতাংশ শর্করা এবং ৩৫ শতাংশ ভেষজ তেল ও চর্বি।
আরো পড়ুন: চুল ও ত্বকের সব সমস্যার সমাধান এক শাক
কালোজিরার তেলের উপকার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কালোজিরায় থাকা অ্যান্টিমাইক্রোরিয়াল এজেন্ট শরীরের রোগ-জীবাণু ধ্বংস করে। এই উপাদানের জন্য শরীরে সহজে ঘা, ফোড়া, সংক্রামক রোগ হতে বাধা দেয়।
এতে রয়েছে ক্ষুধা বাড়ানোর উপাদান। পেটের যাবতীয় রোগ-জীবাণু ও গ্যাস দূর করে ক্ষুধা বাড়ায়। যারা মোটা হতে চান, তাদের জন্য কালোজিরা উপকারী পথ্য। চুল পড়া কমাতে ও ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখতে কালোজিরার তেলের তুলনা হয় না।দাঁতে ব্যথা হলে কুসুম গরম পানিতে কালোজিরা দিয়ে কুলি করলে ব্যথা কমে। জিহ্বা, তালু, দাঁতের মাড়ির জীবাণু মরে।
যেভাবে ব্যবহার করবেন-
প্রয়োজন মতো নারকেল তেল নিয়ে তার সঙ্গে কিছু কালোজিরা মিশিয়ে নিন। এবার ডাবল বয়েল পদ্ধতিতে তেল গরম করে নিন। ঠান্ডা করে প্রতিরাতে ব্যবহার করুন। তিন থেকে চারবার ব্যবহার করলেই চুল পড়া কমে যাবে। এরপর থেকে সপ্তাহে দুই বা তিন বার ব্যবহার করুন।